News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪৮, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৩, ১৭ জানুয়ারি ২০২০

এমাজউদ্দীন-শওকতের নেতৃত্বে ‘আদর্শ ঢাকা আন্দোলনে’র কমিটি ঘোষণা

এমাজউদ্দীন-শওকতের নেতৃত্বে ‘আদর্শ ঢাকা আন্দোলনে’র কমিটি ঘোষণা

ঢাকা: সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিপন্থি নাগরিকদের মোর্চা 'আদর্শ ঢাকা আন্দোলনে'র কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদকে আহ্বায়ক এবং বিএফইউজের সভাপতি শওকত মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে। এক হাজার এক সদস্য বিশিষ্ট এ কমিটি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালাবে।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এমাজউদ্দিন আহমেদ।

তিনি বলেন,    ‘আদর্শ ঢাকা আন্দোলনে’র আহ্বায়ক কমিটিতে রয়েছেন এক হাজার এক জন বিশিষ্ট নাগরিক। আগামীকাল (বুধবার) কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হবে। কমিটিতে বিএনপিপন্থি ১১টি পেশাজবীবী সংগঠনের নেতারা স্থান পেয়েছেন। আদর্শ ঢাকা আন্দোলনর এ কমিটি বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবে।

এমাজউদ্দিন বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রকাশ্যে এসেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শীর্ষ নেতারাও নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

তিনি আরও বলেন, আদর্শ ঢাকা আন্দোলনের স্নোগান হবে ‘নিরাপদ ঢাকা চাই, পরিচ্ছন্ন ঢাকা চাই’। বিশিষ্ট সাংবাদিক মাহফুজউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. আ ফ ম. ইউসুফ হায়াদার, সদরুল আমীন ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী এ কমিটিতে রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিন সিটি করপোরশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহবায়ক মির্জা আব্বাসকে সমর্থন দিয়েছে ২০ দলীয় জোট। ঢাকা উত্তর সিটি করপোরশনের প্রার্থী এখনও ঠিক হয়নি।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়