News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৬, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৩, ১৭ জানুয়ারি ২০২০

সোনালী ব্যাংকে ঋণ খেলাপি

মিন্টুর ছেলে তাবিথের শুনানি সন্ধ্যায়

মিন্টুর ছেলে তাবিথের শুনানি সন্ধ্যায়

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের বিরুদ্ধে ঋণ খেলাপি বিষয়ে শুনানি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তাবিথ নিজেই নিউজবাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

তাবিথ আউয়ালের বিরুদ্ধে সোনালী ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। জানা যায়, ঋণ খেলাপের বিষয়টি সোনালী ব্যাংক ঢাকা বিভাগীয় কমিশনারকে অবহিত করে। এ পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার তাবিথ আউয়ালের বিরুদ্ধে সমন জারি করে।

এ প্রসঙ্গে তাবিথ আউয়ালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে কী কারণে সমন জারি করা হয়েছে তা আমার কাছে স্পষ্ট নয়। তবে আমি শুনানিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

সোনালী ব্যাংকের সঙ্গে তার কোনো লেনদেন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে কোনো লেনদেন নেই।

প্রসঙ্গত, তাবিথ আউয়াল সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ২৯ মার্চ মনোনয়নপত্র কিনে নিজেই জমা দেন। তার বাবা আবদুল আউয়াল মিন্টু মনোনয়নপত্র জমা দিলেও তা বাতিল হয়ে যায়।

অন্যদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন, তাদের আপিলের শুনানির আজ শেষ দিন।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়