সমর্থন পেতে খালেদার বাসায় মিন্টুর ছেলে
ঢাকা: আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। তবে বিএনপির সমর্থন পেতে খালেদার বাসায় বৈঠক করেছেন মিন্টুর ছোট ছেলে তাবিথ আউয়াল।
সোমবার রাত সোয়া দশটা থেকে ১১টা পর্যন্ত চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির সমর্থন আদায় করতে ঘণ্টাব্যাপী বৈঠকে আরও ছিলেন মিন্টুর স্ত্রী নাসরিন আউয়াল মিন্টু।
সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি নির্বাচনে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিল হওয়ায় ছেলে তাবিথ আউয়ালের জন্য বিএনপির সমর্থন আদায় করতে চেয়ারপারসনকে জোর অনুরোধ করেন তারা। তবে চেয়ারপারসন কোনো সিদ্ধান্ত না দিয়ে পরে জানানো হবে বলে জানিয়ে দেন।
জানা গেছে, এর আগে মাহী বি চৌধুরীর জন্য বিএনপির সমর্থন আদায় করতে খালেদা জিয়ার সঙ্গে রোববার রাতে গুলশানের বাসভবনে বাবা বদরুদ্দোজা চৌধুরীও বৈঠক করেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








