News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৯, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২০

বস্তি থেকে শুরু হচ্ছে সাকির নির্বাচনী প্রচারণা

বস্তি থেকে শুরু হচ্ছে সাকির নির্বাচনী প্রচারণা

ঢাকা: মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

সোমবার গণসংহতি আন্দোলনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জোনায়েদ সাকির সঙ্গে অংশ নিবেন দেশের বিশিষ্ট নাগরিক ও নানা শ্রেণী-পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র প্রার্থী জোনায়েদ সাকি ‘আগামীর ঢাকা-সকলে মিলে’ এই শ্লোগানকে সামনে রেখে মিরপুর ৫নং ওয়ার্ডের বাউনিয়া বাঁধের ভাসানটেক বস্তি থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়