বাসায় ফিরে নুডলস খেলেন খালেদা
ঢাকা: দীর্ঘ ৯২ দিন পর নিজের ভাড়া বাসা ফিরোজায় ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নুডলস খেলেন। কেননা দুপুরে তিনি ভাত খান না। এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
নিউজবাংলাদেশকে তিনি বলেন, “গুলশান কার্যালয়ে সকালে জুস খেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এরপর আদালত থেকে বাসায় ফিরে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে আমাদের সাথে নিয়ে নুডলস খেয়েছেন। ম্যাডাম দুপুরে সাধারণত ভাত খান না। আমরা ভাত খেয়েছি।”
উল্লেখ্য, রোববার সকাল ১০টার দিকে গুলশানের নিজ কার্যালয় থেকে বেগম খালেদা জিয়া আদালতে যান। সেখানে হাজিরা শেষে তিনি ফিরোজায় ফেরেন।
এদিকে ৯২ দিন খালেদা জিয়ার সঙ্গে গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে দিনযাপন শেষে সেলিমা রহমান এখন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ফিরোজায় অবস্থান করছেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








