News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৮, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:১৮, ১ মার্চ ২০২০

৯২ দিন পর বাসায় ফিরলেন খালেদা

৯২ দিন পর বাসায় ফিরলেন খালেদা

ঢাকা: ৯২ দিন পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার দুপুর ১২টা ২০ মিনিটে গুলশানে ভাড়াবাসা ফিরোজায় প্রবেশ করেন তিনি।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশিবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এদিন মামলা দুটিতে জামিন লাভ করেন ৩৮ দিন গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে থাকা সাবেক এ প্রধানমন্ত্রী।

৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের উদ্দেশ্যে ডাকা সমাবেশকে ঘিরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ৩ জানুয়ারি অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা জিয়া। ওইদিন থেকেই কার্যালটি ঘিরে রাখে পুলিশ। সমাবেশ সামনে রেখে ৩ জানুয়ারি রাজনৈতিক কার্যালয়ে যান খালেদা জিয়া। এর পর পুলিশি বাধার কারণে আর বেরুতে পারেননি তিনি। পরে কার্যালয়টিতে নেতাকর্মীসহ অন্যদের প্রবেশে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এক সময় খাবার সরবরাহেও বাধা দেয়া হয়। কেটে দেয়া হয় বাড়িটির টেলিফোন, বিদ্যুৎ ও ডিশ লাইন। এ রকম অবস্থায় কার্যালয়েই অনেক দিন অবস্থান করেন খালেদা জিয়া।

খালেদা জিয়া অবরুদ্ধ হওয়ার দুই সপ্তাহ পর হঠাৎ করেই তার কার্যালয়ের সামনে রাখা জলকামান, পুলিশের পিকআপ ভ্যান ও অতিরিক্ত নিরাপত্তা তুলে নেয়া হয়। এর পরও খালেদা জিয়া কার্যালয়েই অবস্থান করেন। 

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়