News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৪৭, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৬, ১৯ জানুয়ারি ২০২০

আদালতের উদ্দেশে খালেদা বের হবেন ৯টায়

আদালতের উদ্দেশে খালেদা বের হবেন ৯টায়

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সকাল ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয় ছাড়বেন। তাঁর গন্তব্য বকশিবাজার সংলগ্ন আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণের বিশেষ আদালত ।

রোববার সকালে বিএনপির গুলশান কার্যালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। আদালতে হাজিরা শেষে সরাসরি তিনি বাসায় যাবেন বলেও জানা গেছে।

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার সকালে আদালতে যাচ্ছেন বলে শনিবার সন্ধ্যায় আবারও নিশ্চিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

সানাউল্লাহ মিয়া বলেছেন, ম্যাডাম সকালে আদালতে যাবেন, এটা নিশ্চিত। তিনি আদালতে গিয়ে জামিন চাইবেন। আদালতে যাওয়ার জন্য ম্যাডাম প্রস্তুত রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়