খালেদার সাথে আইজীবীদের বৈঠক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সঙ্গে বৈঠক করেছেন তার আইনজীবীরা।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শনিবার রাত পৌনে দশটায় শুরু হওয়া বৈঠকটি চলে রাত সোয়া এগারোটা পর্যন্ত।
এর আগে রাত পৌনে দশটার দিকে কার্যালয়ে ঢোকেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, অ্যাডভোকেট আবুল কামাল খান ও মো. ইকবাল হোসেন। এরপর আসেন তৌহিদুল ইসলাম ও মো. জিয়াউদ্দিন নামের আরও দু’জন আইনজীবী।
খালেদার বিরুদ্ধে দুই দুর্নীতি মামলার বিভিন্ন কাগজপত্র নিয়ে আসেন তারা।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার জানান, রোববার আদালতে খালেদা জিয়ার হাজিরা সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে
নিউজবাংলাদেশ.কম








