News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৮, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ২০:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২০

দক্ষিণে আব্বাস, উত্তরে অপেক্ষা

নির্বাচনী স্লোগান পাল্টালো বিএনপি

নির্বাচনী স্লোগান পাল্টালো বিএনপি

ঢাকা: ‘বাসযোগ্য ঢাকা চাই’ এই স্লোগানের পরিবর্তে ‘আদর্শ ঢাকা চাই’ স্লোগান নিয়ে সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি। এমনটাই জানিয়েছেন শত নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমর্থন দেয়া হয়েছে। ঢাকা উত্তরে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নের বিষয়টি নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করে সমর্থনের কথা জানানো হবে।

শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আদর্শ ও ‍দুষণমুক্ত ঢাকা শহর গড়ার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি।”

রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাজিরা দিতে আদালতে যাবেন বলেও নিশ্চিত করেন তিনি।

নিউজবাংলাদেশ/আরআর/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়