News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৬, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৭, ১৯ জানুয়ারি ২০২০

তালা খুলতে নয়াপল্টনে বিএনপি নেতারা

তালা খুলতে নয়াপল্টনে বিএনপি নেতারা

ঢাকা: দীর্ঘদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে গেছেন বিএনপি নেতারা।

শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সহ দপ্তর আসাদুল করিম শাহীনের নেতৃত্বে ২০ জন নেতা নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলতে আসেন।

এসময় পুরনো চাবি দিয়ে তালা খুলতে ব্যর্থ হয়ে মূল ফটকের পাশের দোকানটি খোলেন তারা। 

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে আসার সিদ্ধান্ত নেন গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করা দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ওই রাতেই গুলশান কার্যালয় ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন। আর এদিকে অসুস্থ রিজভীকে কার্যালয় থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও বের করে দিয়ে মূল ফটকে দুটি তালা ঝুলিয়ে দেয়। তখন থেকেই কার্যালয়টি পুলিশ প্রহরায় রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়