News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৬, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

ওয়াজ মাহফিল থেকে জামায়াত নেতা ও ‘হুজি সদস্য’ আটক

ওয়াজ মাহফিল থেকে জামায়াত নেতা ও ‘হুজি সদস্য’ আটক

ঝিনাইদহ: ঝিনাইদহে জামায়াতের কোরআন সম্প্রচার ইউনিটের প্রচার সম্পাদকসহ ২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে হাফিজউদ্দিন নামে একজন হুজি সদস্য বলে দাবি করছে পুলিশ।

শুক্রবার রাত নয়টার দিকে তাদেরকে সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামের ওয়াজ মাহফিল থেকে আটক করা হয়।

মাসুম বিল্লাহ জামায়াতের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার পবিত্র কোরআন সম্প্রচার ইউনিটের প্রচার সম্পাদক। তার বাড়ির জেলা সদরের কলমনখালি গ্রামে ও হাফিজ উদ্দিনের বাড়ি একই উপজেলার রামনগর গ্রামে।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপীনাথ কানজিলাল জানান, শুক্রবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামে একটি ওয়াজ মাহফিলে অভিযান চালায় পুলিশ। এসময় ওয়াজ মাহফিল থেকে পবিত্র কোরআন সম্প্রচার ইউনিটের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহকে আটক করা হয়। একই স্থান থেকে হাফিজ উদ্দিনকেও আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।

এএসপি আরো দাবি করেন, আটককৃতদের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় পুলিশের কাজে বাধাদান ও নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়