News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৬, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

আ.লীগ প্রার্থীদের জেতাতেই মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

আ.লীগ প্রার্থীদের জেতাতেই মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা: আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, “তিন সিটি করপোরেশনে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে। ২০ দলীয় জোটের সমর্থিত প্রার্থীদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালানোর নামে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে।”

সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, “আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। তারা ২০ দলীয় জোটের সমর্থিত প্রার্থীদের নানাভাবে হয়রানি ও গ্রেফতার করে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার ষড়যন্ত্র করছে।”

সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ২০ দলীয় জোটের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি বিবৃতিতে।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়