News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৬, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৪, ১৮ জানুয়ারি ২০২০

‘যুদ্ধাপরাধীদের বাঁচাতেই দেশ অস্থিতিশীল করা হচ্ছে’

‘যুদ্ধাপরাধীদের বাঁচাতেই দেশ অস্থিতিশীল করা হচ্ছে’

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন,  হরতাল-অবরোধ দিয়ে দেশকে অস্থিতিশীল করার মূল কারণ হচ্ছে যুদ্ধাপরাধীদের বাঁচানো। যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘মুক্তিযুদ্ধে সরাইল থানা’ নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন, “স্বাধীনতা বিরোধীরা হরতাল-অবরোধ দিয়ে পুড়িয়ে মানুষ মেরে দেশকে অস্থিতিশীল করছে। তারা চক্রান্তের চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরো বলেন, “মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু তাদের স্মরণে আপনারা বই প্রকাশ করবেন। কারণ আপনাদের লেখনীর মাধ্যমে তার বেঁচে থাকবে।”

মাছরাঙা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতসিম বিল্লার লেখা বইটির প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, কবি ওয়াহিদ রহমান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়