News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৪, ১৮ জানুয়ারি ২০২০

সরকার খালেদাকে পচনের সুযোগ দিচ্ছে: নৌ মন্ত্রী

সরকার খালেদাকে পচনের সুযোগ দিচ্ছে: নৌ মন্ত্রী

ঢাকা: গ্রেফতারি পরোয়ানা জারির পরও বেগম খালেদা জিয়াকে গ্রেফতার না করার কারণ হলো সরকার তাকে আরো বেশি পচার সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হরতাল-অবরোধের নামে পেট্রল বোমা মেরে ড্রাইভার হেলপার নারী শিশুসহ যাত্রী ও নিরীহ মানুষ হত্যা, ভাংচুর ও সন্ত্রাস সৃষ্টি, ছাত্র ছাত্রীদের শিক্ষা জীবন ধ্বংসসহ সকল নাশকতার বিরুদ্ধে সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন এবং পদযাত্রা সফল করুন শীর্ষক সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক শাজাহান খান এ মন্তব্য করেন।

তিনি  বলেন, “ক্ষমতা দখলের জন্য উন্মাদ হয়ে তারা এখন হরতাল অবরোধ করে মানুষ হত্যা করছে। বেগম খালেদা জিয়া  জনসম্পৃক্ততা হারিয়ে এখন সন্ত্রাসীদের উপর নির্ভর করছেন। তিনি বিদেশীদের উপরও নির্ভরশীল হয়ে পড়েছেন।”
   
এসময় বঙ্গবন্ধুর মত  শেখ হাসিনাকেও হত্যা করতে চান বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আমরা জনমত সৃষ্টি করছি। ৭১ সালে শত্রুদের নির্মূল করেছি। এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধে তাদের নির্মূল করবো।”

পরে সংবাদ সম্মেলন থেকে  খালেদা জিয়াকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ৫ এপ্রিল রোববার বিকেল ৩ টায় মানিক মিয়া এ্যাভিনিউ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন পর্যন্ত পদযাত্রার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পদযাত্রা শিখা চিরন্তনে পৌঁছলে সেখানে শপথ অনষ্ঠিত হবে এবং পরবর্তি কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান শাজাহান খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয়  পরিষদ যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, সদস্য সচিব শিরিন আকতার, ইমা ফেরদৌস প্রমুখ।

নিউজবাংলাদে.কম/টিএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়