নাটোরে জামায়াত নেতা গ্রেফতার
নাটোর: সরকারি জেলা গ্রন্থাগারে আগুন ও পুলিশের ওপর হামলার মামলায় নাটোর সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হারুনর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের একডালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সম্প্রতি নাটোর সরকারি জেলা গ্রন্থাগারে আগুন ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি হারুনর রশীদ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শহরের একডালা এলাকায় সাদা পোশাকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








