News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৪, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৪, ১৭ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে সদর থানা বিএনপি সভাপতি গ্রেফতার

ঝিনাইদহে সদর থানা বিএনপি সভাপতি গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতার মামলায় সদর থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জেলা বার ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, জেলা বার ভবনে সদর থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতরাত সাড়ে ৮ টার দিকে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় বার ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে সদর থানায় নাশকতার ৪টি মামলা রয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে হরিনাকুন্ড উপজেলা থেকে নাশকতা মামলার আসামী এক জামায়াত কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়