News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৭, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২০

সংসদে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলছি: রওশন

সংসদে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলছি: রওশন

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, আমার কথা মনে হয় না কেউ নোট নেয়। তাই সংসদে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলছি।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে রওশন এরশাদ এসব কথা বলেন।

নিজের অনাগ্রহের কথা তুলে ধরে রওশন বলেন, “আমি বলে গেলাম আর আপনারা শুনে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না, তাহলে কী হবে?”

এসময় সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় এ নেত্রী। এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “এত অল্প সময়ে কেন এটা জরাজীর্ণ হল? দায়ী কে? আরেকটা তো বানাতে পারবো না। তাজমহল ৩৫০ বছর আগে বানানো। তাহলে ৫৫ বছরে সংসদ ভবন কেন জরাজীর্ণ। খুলে খুলে কেন পড়ছে?”

এর আগেও সংসদে রওশন এরশাদ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, সরকার বিরোধী দলের কোনো পরামর্শ নেয় না।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়