News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৬, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪৪, ১৭ জানুয়ারি ২০২০

ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে: ২০ দল

ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে: ২০ দল

ঢাকা: প্রার্থী বাছাই ও নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রে ইসির ভূমিকা ইতোমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে ২০ দল।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির আপদকালীন মুখপাত্র বরকত উল্লাহ বুলু এ অভিযোগ করেন।

তিনি বলেন, “আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ঢাকার দুটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থী বাছাইয়ে পক্ষপাতদুষ্টের অভিযোগে উঠেছে। নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রেও তাদের পক্ষপাতমূলক আচরণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।”

২০ দলের পক্ষে বুলু আশা প্রকাশ করে বলেন, “২০ দলীয় জোটের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন সিটি নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ জোটভুক্ত সকল দলের কার্যালয় অবিলম্বে খুলে দিয়ে নির্বাচনী মাঠে সকলের সমান সুযোগ নিশ্চিত করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একপেশে আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।”

বিএনপির এই যুগ্মমহাসচিব বলেন, “২০ দলীয় জোটের উদ্যোগে দেশব্যাপী চলমান টানা অবরোধের পাশাপাশি হরতালসহ বিভিন্ন সময়ে ঘোষিত অন্যান্য কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।”
      
নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়