আব্বাসকে গ্রেপ্তার না করার নির্দেশ
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে আগামী বুধবার পর্যন্ত গ্রেপ্তার কিংবা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
একইসঙ্গে ওই দিন পর্যন্ত আব্বাসকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকারও আদেশ দেয়া হয়েছে।
সোমবার আব্বাসের বিরুদ্ধে মতিঝিল, পল্টন ও শাহবাগ থানার তিনটি মামলার শুনানি হয়েছে। আগামী বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।
শুনানি শেষে এসব তথ্য সাংবাদিকদের জানান আব্বাসের আইনজীবী ব্যারিস্টর মাহবুব উদ্দিন খোকন।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








