মিন্টুর আপিল শুনানি ৯ এপ্রিল
ঢাকা: সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর দায়ের করা আপিল আবেদনের শুনানি হবে আগামী বৃহস্পতিবার।
প্রার্থিতা ফেরত পাওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ আদেশের বিরুদ্ধে মঙ্গলবার এ আপিল আবেদন করেন মিন্টু।
মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি এ আদেশ দেন।
শুনানির পর চেম্বার বিচারপতি আদেশে বলেন, ‘নো অর্ডার’ এটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিতি বেঞ্চ পাঠানো হলো। আগামী ৯ এপ্রিল এর শুনানি হবে।
শুনানি শেষে মিন্টুর আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান সাংবাদিকদের এ বিষয়ে জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন বিএনপি সমর্থিত আব্দুল আউয়াল মিন্টু। কিন্তু তার একজন সমর্থক ওই এলাকার ভোটার নন বলে তা বাতিল করে দেন রিটার্নিং অফিসার। পরে ঢাকা বিভাগীয় কমিশনারও তা বাতিল করে দেন। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে তাও খারিজ হয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








