News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

‘ওদের পক্ষে সব সম্ভব’

‘ওদের পক্ষে সব সম্ভব’

ঢাকা: রায়ের পূর্ণাঙ্গ কপি ছাড়া কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন তার আইনজীবী খন্দকর মাহবুব হোসেন।

সংক্ষিপ্ত আদেশেই কাদের মোল্লার রায় কার্যকর করা হয়েছে- সাংবাদিকরা এমন প্রসঙ্গ তুললে তিনি বলেন, “ওদের পক্ষে সব সম্ভব।”

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বারের সভাপতির কক্ষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আদালতে কামারুজ্জামনের রায় পুনর্বিবেচনার আবেদনে যে যুক্তিতর্ক আমরা উপস্থাপন করেছি তা খণ্ডন না করে পূর্ণাঙ্গ রায় ছাড়া দণ্ড কার্যকর করা উচিত হবে না।”

সোমবার সকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এদিন তার আইনজীবীরা কারাগারে সাক্ষাতের সুযোগ পাননি। তবে আনুষ্ঠানিক চিঠির পরিপ্রেক্ষিতে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার দুপুর পর্যন্ত কারা কর্তৃপক্ষের কাছে রায়ের কপি পৌঁছেনি বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়