News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৮, ১৯ জানুয়ারি ২০২০

সাকা চৌধুরী ও মুজাহিদের মামলা কার্যতালিকায়

সাকা চৌধুরী ও মুজাহিদের মামলা কার্যতালিকায়

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের শুনানি মঙ্গলবারের কার্যতালিকায় রাখা হয়েছে।

 সুপ্রিম কোর্টের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১২ সালের ৪ এপ্রিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ গঠন করে।

২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চৌধুরীকে ২৩টি মামলার মধ্যে হত্যা, নির্যাতন, গণহত্যা ইত্যাদির মোট নয়টি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ফাঁসির আদেশ প্রদান করে।

গত বছরের ১৭ জুলাই হত্যা, গণহত্যা, অপহরণসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়