News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩২, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:৫০, ১৭ জানুয়ারি ২০২০

রোববার আদালতে যাবেন খালেদা

রোববার আদালতে যাবেন খালেদা

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় হাজিরা দিতে রোববার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া শনিবার বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেলেন, “পর্যাপ্ত নিরাপত্তা পেলে খালেদা জিয়া আদাল যাবেন।”

৪ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৫ এপ্রিল দিন নির্ধারণ করেন আদালত। ওইদিন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ বহাল রেখে রায় দেন বিচারক।

ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে মামলা দুটির বিচার কাজ চলছে।

৪ মার্চ আদালতের কার্যক্রম শেষে দুদকের আইনজীবী বলেছিলেন, “খালেদা জিয়াকে হয় আদালতে আসতে হবে, অন্যথায় তাকে কর্তৃপক্ষ গ্রেপ্তার করে নিয়ে আসবে। তিনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন, আবার যে কোনো সময় আত্মসমর্পণ করতে পারেন। সব সুযোগ রাখা হয়েছে।”

ওইদিনই খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন,“খালেদা জিয়া নিরাপত্তা পেলে আদালতে আসবেন। বিচারের রায় নিয়ে তিনি চিন্তিত নন। আজ (৪ মার্চ) তার আদালতে না আসার পেছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে নিরাপত্তার কারণই প্রধান।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়