শামারুখ হত্যা: স্বামীর জামিন বহাল
ঢাকা: ডা. শামারুখ মাহজাবিন হত্যার আলোচিত মামলায় তার স্বামী হুমায়ুন সুলতান সাদাবকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমির উল ইসলাম ও মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাধন কুমার বনিক। তিনিই সাংবাদিকদের এ বিষয়ে জানান।
গত ২ মার্চ হুমায়ুন সুলতান সাদাবকে জামিন দেন হাইকোর্ট। এরপর ৪ মার্চ হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে একটি আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে চেম্বার বিচারপতি কোনো আদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
আসামি সাদাব বর্তমানে জেলহাজতে আছেন। এ মামলার অপর আসামি সাদাবের বাবা সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও মা জামিনে আছেন।
বাংলামেইল২৪ডটকম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








