News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৫, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:২৩, ১৯ জানুয়ারি ২০২০

ফখরুল-আব্বাসের জামিন আবেদন হাইকোর্টের কার্যতালিকায়

ফখরুল-আব্বাসের জামিন আবেদন হাইকোর্টের কার্যতালিকায়

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পৃথক কয়েকটি জামিন আবেদন হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

সোমবার মির্জা ফখরুলের চারটি অন্তর্বর্তিকালীন ও মির্জা আব্বাসের তিনটি আগাম জামিন আবেদন হাইকোর্টের কার্যতালিকায় আলাদাভাবে শুনানির জন্য এসেছে।

মির্জা ফখরুলের আবেদনগুলোর নম্বর ২৮৭, ২৮৮, ২৮৯ ও ২৯০। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।

মির্জা আব্বাসের আবেদনগুলো হলো ৫২, ৫৩ ও ৫৪ নম্বর। এ আবেদনগুলোর শুনানি হবে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি এজ মোহাম্মাদ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থি সিনিয়র আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন বলে জানা গেছে।

বিএনপি মনে করছে মির্জা আব্বাস হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে নির্বাচনী কাজে প্রচারণা করতে কোনো সমস্যা হবে না। তিনি এখনও কোনো মামলায় গ্রেফতার নন।

মির্জা আব্বাসের আগাম জামিনের বিষয়ে এর আগে হাইকোর্টে মৌখিকভাবে জানিয়েছিলেন সুপ্রিমেোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। হাইকোর্ট সেসময় যথাযথ আবেদন নিয়ে আসার কথা বলেছিলেন।  

অন্যদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে আছেন। তিনি আজ হাইকোর্ট থেকে জামিন নিলে কারাগার থেকে বের হতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

নিউজবাংলাদেশ.কম/এআইএম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়