News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৯, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১২, ১৯ জানুয়ারি ২০২০

নারায়ণগঞ্জে সাত খুন

রানার জামিন আবেদন শুনলেন না আদালত

রানার জামিন আবেদন শুনলেন না আদালত

ঢাকা: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা এমএম রানার জামিন আবেদন শুনতে রাজি হননি আদালত। 

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ রোববার রানার জামিন আবেদন শুনানিতে অপারগতা প্রকাশ করেন।

আদালতে এমএম রানার পক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

বশির উল্লাহ সাংবাদিকদের জানান, রানার জামিন আবেদন উপস্থাপন করলে বেঞ্চের একজন বিচারপতি তার আবেদন শুনতে অপরাগতা প্রকাশ করেছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের পর দায়ের করা দুটি মামলায় র‌্যাবের ২৫ সদস্যসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়