News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৯, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:০৩, ১৯ জানুয়ারি ২০২০

প্রাণভিক্ষার বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি নয়

প্রাণভিক্ষার বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি নয়

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের প্রাণভিক্ষার বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তবে যৌক্তিক সময়ের মধ্যে কামারুজ্জামানকে প্রাণভিক্ষার আবেদন করতে হবে বলেও জানান তিনি।

মাহবুবে আলম বলেন, “কামারুজ্জামানকে যৌক্তিক সময়ের মধ্যে (রিজেনেবল টাইম) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে হবে। প্রাণভিক্ষার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফাঁসি কার্যকর করা যাবে না।”

‘রিজেনেবল টাইমের’ ব্যাখ্যায় তিনি বলেন, “প্রাণ ভিক্ষার আবেদন পত্রের জন্য যতটুকু সময়ের প্রয়োজন সে সময়টা হলো রিজেনেবল টাইম।”

বৃহস্পতিবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

কাদের মোল্লার রায়ে প্রাণভিক্ষার জন্য ‘রিজেনেবল টাইমের’ কথা উল্লেখ ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রিজেনেবল সময়ের কথা রায়ে উল্লেখ থাকতে হবে, এটাতো রায়ে বলার দরকার নেই। যদি কামারুজ্জামান প্রাণভিক্ষা চান তাহলে আবেদনের জন্য যতটুকু সময়ের প্রয়োজন তাকে ততটুকু সময় দিতে হবে। তাই বলে তাকে সাতদিন সময় দেয়া যাবে না।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়