রায়ে সই করেছেন বিচারপতিরা
ঢাকা: কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায়ে সই করেছেন আপিল বিভাগের চার বিচারপতি।
বুধবার বেলা আড়াইটার দিকে প্রধান বিচারপতিসহ চার বিচারপতি রায়ে সই করেন।
আদালত সূত্র জানায়, বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী রায়ে সই করেছেন।
রায়টি এখন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকে রায়ের অনুলিপি কারা কর্তৃপক্ষের কাছে যাবে।
এরপরই শুরু হবে মানবতিাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির প্রক্রিয়া।
গত ৬ এপ্রিল কামারুজ্জামানের রায়ের রিভিউ আবেদন শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








