২৭ মের মধ্যে ভিকারুননিসায় নির্বাচনের নির্দেশ
ঢাকা: আগামী ২৭ মের মধ্যে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি জিনাত আরা ও বিচারপিত মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে ছিলেন ড. মো. ইউনুস আলী আকন্দ। ভিকারুননিসার পক্ষে ছিলেন আইনজীবী হাবিবুল ইসলাম ভুইয়া।
গত বছরের ৭ ডিসেম্বর ভিকারুননিসার পরিচালনা পর্ষদের নির্বাচনের নির্দেশনা চেয়ে রিট করা হয়। রিটের শুনানি শেষে ৯ ডিসেম্বর হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল করে ভিকারুন্নিছা স্কুল। পরে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল শুনানির নির্দেশ দেন। বুধবার সে রুলের চূড়ান্ত শুনানি হয়।
আদালত থেকে বেরিয়ে ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের এসব তথ্য জানান।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








