খালেদার মামলার জন্য নতুন বেঞ্চ
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলা শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বুধবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি মো. জাফর আহমেদের সমম্বয়ে এ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
খালেদা জিয়ার সব মামলা এখন থেকে এ বেঞ্চেই শুনানি হবে।
গত ৫ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলের আবেদনের রায় না দিয়ে তা প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। একইসঙ্গে গ্যাটকো, নাইকো মামলা বাতিলে খালেদার তিনটি আবেদনও প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








