News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩১, ১৯ জানুয়ারি ২০২০

সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ঢাকা: আপিল বিভাগের নির্দেশ থাকলেও শিশু একাডেমির দখলে সুপ্রিম কোর্টের সম্পত্তি বুঝিয়ে না দেয়ায় সংস্কৃতি সচিবসহ দুই জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে হবে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

জানা গেছে, সড়ক ভবন ও শিশু একাডেমিসহ অন্যান্য প্রতিষ্ঠানের দখলে আছে সুপ্রিম কোর্টের মোট ৫৫ একর জমি। ২০১১ সালে হাইকোর্ট ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টকে ওই সম্পত্তি বুঝিয়ে দেয়ার আদেশ দেন। পরে এ রায়ের বিরুদ্ধে সড়ক ভবন ও শিশু একডেমি কর্তৃপক্ষ আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।

২০১৩ সালে সড়ক ভবন সরিয়ে সুপ্রিম কোর্টের সম্পত্তি বুঝিয়ে দেয়া হয়। কিন্তু শিশু একাডেমি আদালতের আদেশ বাস্তবায়ন করেনি।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়