মেয়র মান্নানের জামিন নামঞ্জুর, ১ দিনের রিমান্ড
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন মেয়র ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ডসহ কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এ আদেশ দেন।
কালিয়াকৈরে গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা একটি মামলায় মেয়রকে গ্রেফতার দেখিয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে কারাগারে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে অ্যাম্বুল্যান্স যোগে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, বিএনপি নেতৃাত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল চলাকালে গাড়ি ভাঙচুরের অভিযোগে কালিয়াকৈর থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে হুকুমের আসামি করা হয়। যার মামলা নম্বর ২২(১)১৫।
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








