মিন্টুর আবেদন খারিজ
ঢাকা: ঢাকা সিটি নির্বাচনে মেয়র হিসেবে প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা আব্দুল আউয়াল মিন্টুর আবেদন খারিজ করে দেয়া হয়েছে।
সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপিত কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।
মিন্টুর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আদালত থেকে বেরিয়ে খোকন সাংবাদিকেদের বলেন, “আমরা আদালতকে মিন্টুর ব্যাপারে বোঝাতে সক্ষম হয়েছি। কারণ তার বিরুদ্ধে ঋণখেলাপির মামলা নেই, কোনো মামলায় তারা সাজা হয়নি এমনকি তিনি ঢাকা উত্তরের বৈধ ভোটার। তারপরও আবেদনটি খারিজ করে দেয়া হয়েছে।”
এ ব্যাপারে আরও কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে খোকন বলেন, “সে ব্যাপারে মিন্টুর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।”
ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন বিএনপি সমর্থিত আব্দুল আউয়াল মিন্টু। কিন্তু তার একজন সমর্থক ওই এলাকার ভোটার নন বলে তা বাতিল করে দেন রিটার্নিং অফিসার। পরে ঢাকা বিভাগীয় কমিশনারও তা বাতিল করে দেন। আজ হাইকোর্টও এ বিষয়ে করা আবেদন খারিজ করে দিলেন।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








