News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৮, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:৫০, ১৭ জানুয়ারি ২০২০

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল

সত্যের বিজয় হয়েছে

সত্যের বিজয় হয়েছে

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় সত্যের প্রতিষ্ঠা ও বিজয় হয়েছে- মন্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের।

সোমবার সকাল সোয়া ৯টায় রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তুরিন আফরোজ বলেন, এ রায়ের মধ্য দিয়ে সত্য ও স্বাধীনতার বিজয় অর্জিত হয়েছে। এ রায় ১৬ কোটি মানুষের প্রাণের রায়।

রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, এখন সরকার যেকোনো দিন রায় কার্যকর করতে পারে। তবে এর মধ্যে তিনি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান, সেটা বিবেচনা করবেন রাষ্ট্রপতি। 

কামারুজ্জামানের প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন।

সোমবার সকালে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাকে দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে বহাল থাকল।  

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউয়ের এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়