News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ১৪:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২০

কামারুজ্জামানকে অনুকম্পা দেখানোর সুযোগ নেই

কামারুজ্জামানকে অনুকম্পা দেখানোর সুযোগ নেই

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে অনুকম্পা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

তিনি বলেন, কামারুজ্জামানকে দেয়া সাজার ব্যাপারে অনুকম্পা করলে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে।

রোববার বেলা ১টার পরে তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

মাহবুবে আলম বলেন, “৭১ সালে কামারুজ্জামান ছিলেন আল বদর কমান্ডার। তার উপস্থিতিতে হত্যা গণহত্যা ও ধর্ষণসহ অপরাধ সংঘটিত হয়েছে। তাই তার বিরুদ্ধে দেয়া ট্রাইব্যুনালের দণ্ড আপিলেও বহাল রাখেন আদালত।”

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়