News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫০, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:৫০, ১৭ জানুয়ারি ২০২০

খালাস পাওয়ার প্রত্যাশা কামারুজ্জামানের

খালাস পাওয়ার প্রত্যাশা কামারুজ্জামানের

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান খালাস পাওয়া প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নিজের পক্ষের আইনজীবীদের তিনি বলেছেন, “রিভিউ শেষে আমি ন্যায় বিচার পাবো। আমি সাজা থেকে খালাস পাবো।”

শনিবার কেন্দ্রীয় কারাগারে আইনজীবীরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ প্রত্যাশার কথা বলেন। কারাগার থেকে বেরিয়ে এ কথঅ জানান তার আইনজীবী শিশির মো. মনির।

রিভিউ আবেদনের শুনানিসহ অন্যান্য আইনী বিষয়ে কথা বলতে শনিবার কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান তার পাঁচ আইনজীবী। তারা প্রায় আধা ঘণ্টা তার সঙ্গে কথা বলেন।

শিশির জানান, কামারুজ্জামান বলেছেন, আমি আশা করছি সুপ্রিম কোর্টোর আপিল বিভাগ আমার রিভিউ আবেদনের শুনানি করে আমাকে সাজা থেকে খালাস প্রদান করবেন। আমার আদর্শ ও স্বপ্ন এদেশের তরুণ সমাজ একদিন প্রতিষ্ঠিত ও বাস্তবায়ন করবে।

রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কামারুজ্জামানের রিভিউ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়