News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৮, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:৫০, ১৭ জানুয়ারি ২০২০

কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে আইনজীবীরা

কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে আইনজীবীরা

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে গেছেন তার আইনজীবীরা।

শনিবার সকাল ১১টার দিকে অ্যাডভোকেট শিশির মো. মনিরের নেতৃত্বে পাঁচ সদস্যের দল কারাগারে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে আছেন- অ্যাডভোকেট শিশির মো. মনির, এহসান আব্দুল্লাহ সিদ্দিকি, অ্যাডভোকেট মসিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহিন।

বৃহস্পতিবার তারা কামারুজ্জামানের সঙ্গে দেখা করার আবেদন করলে অনুমতি দেয়া হয়।

কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানিসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১০ সালে একটি মামলায় গ্রেপ্তার হন কামারুজ্জামান। পরে তাকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই বছরের ৬ জুন কামারুজ্জামান ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

রোববার কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা আছে।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়