News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৭, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:৫১, ১৭ জানুয়ারি ২০২০

১৩ প্রার্থীর মনোনয়ন জমা নেয়ার বিষয়ে রুল

১৩ প্রার্থীর মনোনয়ন জমা নেয়ার বিষয়ে রুল

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কেন ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নেয়া হবে না তা জনতে চেয়েছেন আদালত।

বৃহস্পতিবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেনের করা এক রিট আবেদনের শুনানি করে আদালত এ আদেশ দেন। আবেদনে বলা হয় মনোনয়ন নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকলেও বিকেল ৫টা বেজে যাওয়ায় তাদের মনোনয়ন জমা নেয়া হয়নি।

১৩ প্রার্থীর মধ্যে সাত কাউন্সিলর প্রার্থীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান।

প্রার্থীরা হলেন- মো. লোকমান হোসেন, একেএম নুরুজ্জামান, মতিয়ার রহমান, সোহরাব হোসেন, অ্যাডভোকেট হাসনা বেগন, আলিয়া খাতুন ও সেতু রহমান।

সেতু রহমান ও আলিয়া খাতুন ঢাকা মহানগর উত্তরের এবং বাকি পাঁচজন দক্ষিণের কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে।

অপর ছয় প্রার্থীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এ ব্যাপারে জানতে চাইলে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আজ আমি আদালতে ৬ জন প্রার্থীর পক্ষে শুনানি করেছি। তারা সবাই যুব মহিলালীগের নেতাকর্মী।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়