সিটি নির্বাচনের তফসিল স্থগিতের রিটের শুনানি রোববার
ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ঘোষিত তফসিল স্থগিত চেয়ে দায়ের করা রিটের শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
বুধবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউসুছ আলী আকন্দ।
আইনজীবী সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নাম ঘোষণা কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চেয়েছি। একই সঙ্গে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিটি করপোরেশন নির্বাচন স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








