ইভটিজারের কারাদণ্ড
ঝিনাইদহ: ঝিনাইদহে ইভটিজিং এর সময় পুলিশের হাতে আটক মেহেদী হাসান মুক্তার নামে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালত তাকে দণ্ডবিধির ৫০৯ ধারা মতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন জানান, “ঝিনাইদহ শহরের কেসি কলেজের এইচএসসি পরীক্ষার্থীকে দুবছর যাবত উত্যক্ত করে আসছিল সদর উপজেলার বেতাই গ্রামের রুস্তম বিশ্বাসের বখাটে ছেলে মেহেদী হাসান মুক্তার।
বুধবার দুপুরে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় ওই মেয়েকে উত্যক্ত করে। এমন সময় পুলিশ মুক্তারকে হাতেনাতে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের কারাদণ্ড দেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








