News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৪, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০২, ১৮ জানুয়ারি ২০২০

প্রতিদিন একটি করে কুটিল আইন বাতিল করতে চান মোদি

প্রতিদিন একটি করে কুটিল আইন বাতিল করতে চান মোদি

দেশে প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, গোলকধাঁধাঁপূর্ণ (কুটিল) সেকেলে আইন বাতিল করা উচিত যাতে আইনি প্রক্রিয়া সংকীর্ণ, কষ্টকর না হয়ে পড়ে। এ প্রসঙ্গে মোদি আরও বলেন যে তিনি প্রতিদিন একটি করে এরকম কঠিন ধরনের আইন বাতিল করার ইচ্ছা রাখেন।

বুধবার হিন্দি দৈনিক নবভারত টাইমসের অনলাইন সংস্করণ জানায়, রাজধানী নয়াদিল্লিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতির উপস্থিতিতে এক কনফারেন্সে মোদি এসব কথা বলেন।

বিচারকদের কাছে দৈবিক শক্তি আছে উল্লেখ করে মোদী আরও বলেন, “জজদের ওপর অনেক বড় জিম্মাদারি অর্পিত আছে। কারণ, ভগবান পবিত্র কাজের জন্য তাদের বেছে নিয়েছেন। তাদের কাছে সাধারণ মানুষের আশা অনেক বেশি।”

নিউজবাংলাদেশ.কম/একে    

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়