News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১২, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০২, ১৮ জানুয়ারি ২০২০

মুশাররফের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত

মুশাররফের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। জামিন অযোগ্য এই পরোয়ানা স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। দ্য ডন।

আদালতের বিচারক নূরুল হক কুরেশি আগামী ২৭ এপ্রিলে মুশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

২০০৭ সালে সামরিক অভিযান চালিয়ে লাল মসজিদের ইমাম গাজী আব্দুল রশীদ হত্যা মামলায় নির্দেশ অনুযায়ী মুশাররফ আদালতে হাজিরা না হওয়ায় তার বিরুদ্ধে গত ২ এপ্রিলে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

এ পরোয়ানার বিরুদ্ধে মুশাররফের আইনজীবীর করা পিটিশনে বলা হয়, মামলার তদন্তের পর পুলিশ মুশাররফকে নির্দোষ ঘোষণা করেছে। এ প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা রহিত করার আবেদন জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়