News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩২, ৩০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:৩২, ৩০ ডিসেম্বর ২০২৫

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বরং তিনি অভিযোগ করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে চলমান শান্তি সংলাপ ব্যাহত করতেই মস্কো এমন অভিযোগ তুলছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আল জাজিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এক বিবৃতির বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সোমবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে অবস্থিত পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার আগেই সব ড্রোন প্রতিহত করতে সক্ষম হয় বলে দাবি করেন তিনি।

টেলিগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে ল্যাভরভ বলেন, এই ঘটনার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপ বিষয়ে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করবে মস্কো। তিনি আরও বলেন, “কিয়েভ এখন অপরাধী গ্যাং দ্বারা পরিচালিত হচ্ছে। তারা সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। শান্তি সংলাপের ক্ষেত্রে আমরা আমাদের এ পর্যন্ত অবস্থান পর্যালোচনা করব।”

ল্যাভরভের বক্তব্যের প্রতিক্রিয়ায় কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এ অভিযোগকে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ বলে আখ্যা দেন।

আরও পড়ুন: মেক্সিকোয় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

জেলেনস্কি বলেন, “এ ধরনের বক্তব্য আসলে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাত মাত্র। এর আগেও রাশিয়া নিজেদের সরকারি ভবন ও স্থাপনায় এমন হামলা চালিয়ে তার দায় ইউক্রেনের ওপর চাপানোর চেষ্টা করেছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়