News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:২৩, ১৭ জানুয়ারি ২০২০

ভাষা-সংকটে গুগল ট্রান্সলেট ব্যবহার করছেন ব্রিটিশ শিক্ষকরা

ভাষা-সংকটে গুগল ট্রান্সলেট ব্যবহার করছেন ব্রিটিশ শিক্ষকরা

শ্রেণিকক্ষে পাঠদানকালে অভিবাসী শিক্ষার্থীদের নিয়ে ভাষা-সংকট দূর করতে যুক্তরাজ্যের শিক্ষকরা গুগল ট্রান্সলেট ব্যবহার করছেন। চলতি মাসের শুরুতে ব্রিটিশ শিক্ষকদের এক সম্মেলনে ভাষা সমস্যার বিষয়টি উঠে আসে।

ব্রিটেনের স্কুলগুলোতে ইংরেজি ভাষা না জানা শিক্ষার্থীদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে স্কুলগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে। শিক্ষকরা স্কুলগুলোকে সতর্ক করে জানিয়েছেন, যুক্তরাজ্যজুড়ে প্রায় ৩০০ ভাষাভাষীর শিক্ষার্থীদের মোকাবিলা করতে হচ্ছে।

এর ফলে, ভিন্ন ভাষার শিক্ষার্থীদের অধিক মনোযোগ দিতে গিয়ে ইংলিশ ভাষী শিক্ষার্থীরা অপেক্ষাকৃত কম মনোযোগ পাচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণকারী অক্সফোর্ডশায়ার স্কুলের শিক্ষক জয় উইলসন বলেন, অতিরিক্ত ইংলিশ ভাষা শিক্ষার ক্লাসে কীভাবে পাঠদান করতে হবে, অনেক শিক্ষকেরও সে বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই।

তিনি বলেন, ব্রিটেনের স্কুলগুলোতে ইংলিশ ভাষা শিক্ষার ক্লাসে দিনকে দিন শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। কিছু শিক্ষার্থীর ইংলিশে দক্ষতা অর্জন করতে এবং একাডেমিক কাজের উপযোগী ইংলিশ শিখতে প্রায় সাত বছর লেগে যায়। এতে ওই শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।

বিশেষ মনোযোগের দাবি রয়েছে যেমন, কমিউনিকেশন ডিসঅর্ডার বা অটিস্টিক শিক্ষার্থীদের ইংরেজি ভাষা জানা না থাকলে, তাদের পাঠদান আরও কঠিন হয়ে পড়ে।

সরকারি হিসেবে দেখা যায়, ২০১৪ সালে ব্রিটেনের প্রাথমিক স্কুলগুলোতে ভিন্ন ভাষায় শিক্ষার্থীর সংখ্যা ১৮.১ থেকে বেড়ে ১৮.৭ শতাংশে দাঁড়িয়েছে। মাধ্যমিকে এই হার ১৩.৬ থেকে ১৪.৩ শতাংশ। বহুসংস্কৃতিময় কিছু এলাকায় একই স্কুলে ২০ টির মতো ভাষার শিক্ষার্থীদের পাঠদান করা হয়।

সম্মেলনে অপর এক শিক্ষক ডিয়ানি উইলসন বলেন, ইংলিশ ভাষা শিক্ষার ক্লাসের জন্য দুই ধরনের লেসন প্লান তৈরি করতে হয়। একটি ইংরেজি ভাষা জানে, তাদের জন্য। অপরটি ইংরেজি না জানা শিক্ষার্থীদের জন্য। এটা করতে আমি গুগল ট্রান্সলেটরের সহায়তা নিয়ে থাকি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়