News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১২, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

গ্রহাণুর নাম মালালা

গ্রহাণুর নাম মালালা

নোবেল বিজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের নামে নতুন একটি গ্রহাণুর নামকরণ করেছেন নাসার বিজ্ঞানীরা।

চার কিলোমিটার ব্যাসের নতুন এই গ্রহাণুটির নাম রাখা হয়েছে মালালার নামে। প্রতি সাড়ে পাঁচ বছরে সূর্যের চারদিক প্রদক্ষিণ করে গ্রহাণুটি।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, কোনো ব্যক্তির নামে গ্রহাণুর নামকরণের ঘটনা বিরল। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের নিয়মাবলি অনুযায়ী কোনো গ্রহাণুর আবিষ্কর্তাকে নামকরণের অধিকার দেওয়া আছে ।

মঙ্গলগ্রহ ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী মূল গ্রহাণুর কক্ষপথে অবস্থিত নতুন এই গ্রহাণুখণ্ডটি আবিষ্কার করেছেন নাসার বিজ্ঞানী ড. এমি মেনজার।

আমেরিকার ক্যালিফোর্নিয়াতে জেট প্রোপালশান ল্যাবরেটরিতে কর্মরত নাসার বিজ্ঞানী মেনজার এই গ্রহাণুটি প্রথম আবিষ্কার করেন ২০১০ সালে। তবে সে সময় গ্রহাণুর পরিচয় ছিল ‘৩১৬২০১’ নামে। বর্তমানে এই সংখ্যার সাথে মালালার নাম যোগ করে রাখা হয়েছে ‘৩১৬২০১ মালালা’।

মালালার নামে  গ্রহাণুটির নামকরণ নিয়ে  বলেন “মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে আন্দোলনকারী ১৭ বছর বয়সী মালালাকে  সম্মান জানাতেই এই নামকরণের সিদ্ধান্ত।”

মালালা ফান্ড ব্লগে এমি মেনজার লিখেন, “মালালা মেয়েদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিলেন। মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে আন্দোলনকারী ১৭ বছর বয়সী মালালাকে সম্মান জানাতেই এই নামকরণের সিদ্ধান্ত।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়