মিলন-মমের ‘রান’
ঢাকা: ফের ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারি মম। এ রাহিম পরিচালিত ছবিটির নাম ‘রান’।
এর আগে ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন মিলন ও মম।
পরিচালক রাহিম আনুষ্ঠানিকভাবে ‘রান’ নিয়ে বিস্তারিত কিছু না বললেও তিনি জানান, প্রথমে আমরা মালয়েশিয়ায় ছবির দুটি গানের দৃশ্যায়ন করবো। এরপর ঢাকায় ফিরে সবাইকে ‘রান’ নিয়ে জানানো হবে।
জানা গেছে, রোমান্টিক ধাঁচের ছবিটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি মাসেই ঢাকায় শুরু হবার কথা রয়েছে ছবিটির শুটিং।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








