মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন গ্রেফতার
ছবি: সংগৃহীত
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন প্রধান শুটার জিনাত, সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং একজন সহযোগী। ডিবি সূত্রের মতে, তৃতীয় গ্রেফতার ব্যক্তি এই দুইজনের সহযোগী হিসেবে কাজ করছিল।
আরও পড়ুন: কুমিল্লায় বাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জন নিহত
উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে মুছাব্বির (৪৫) নিহত হন। এই ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








