News Bangladesh

মৌলভীবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫২, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৯:০৫, ১৮ ডিসেম্বর ২০২৫

কুলাউড়া আ. লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রেফতার

কুলাউড়া আ. লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রেফতার

কুলাউড়া আ. লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ।

দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। 

স্থানীয় এক ইউপি সদস্য জানান, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন পরিষদের সকল মেম্বারদের নিয়ে উনার বাড়িতে একটি বৈঠক করছিলেন এসময় সাদা পোশাকধারী একদল পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোল্লা মনিরুজ্জামান ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত জানান, তার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত অভিযুক্ত আসামি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়