নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে: নুর
ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার রাজধানীর বিজয়নগর দলীয় কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের পক্ষ থেকে দেশের সকল সড়ক নিরাপদ করার জন্য একটি “সড়ক নিরাপত্তা আইন” প্রণয়ন ও এর কার্যকর বাস্তবায়নের বিষয়টি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্তিকরণ প্রস্তাবনাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় তিনি একথা বলেন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’
এসময় নুরুল হক নুর বলেন-দেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। সড়কে প্রতিদিনই ঝরছে বহু তাজা প্রাণ। সড়ক দুর্ঘটনারোধে আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে। রোড সেফটির বিষয়টি সকলেরই জন্য গুরুত্বপূর্ণ তাই সড়কে সকলের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন একটি “সড়ক নিরাপত্তা আইন”। এই ধরনের আইন সড়ক দুর্ঘটনা হ্রাস করতে এবং মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তরিকুল ইসলাম এবং অ্যাডভোকেসি অফিসার (পলিসি) মনোয়ারুল ইসলামসহ আরো অনেকে।ৃ
নিউজবাংলাদেশ.কম/এনডি








