বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প
ফাইল ছবি
চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে এ ভূমিকম্পটি সংঘটিত হয়েছে বলে নিশ্চিত করেছে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি।
সংস্থাটি জানিয়েছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল এবং মাটির নিচে মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
বর্তমানে কেউ ভূমিকম্পটি অনুভব করেছেন বলে জানায়নি এবং কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষতির খবরও পাওয়া যায়নি।
আরও পড়ুন: এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর
এর আগে ১০ ফেব্রুয়ারি ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন এলাকায় একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০ এবং এর উৎপত্তিস্থল মেঘালয় অঞ্চলে, মাটির নিচে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনের কেন্দ্র ছিল ভারতের গোয়াহাটি শহর থেকে প্রায় ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে। কম্পন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি বাংলাদেশের সিলেট ও আশপাশের এলাকায়ও অনুভূত হয়েছিল। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/পলি








